প্রবাসীদের গান শোনাতে সৌদি আরবের আগে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন মমতাজ

গান শোনাতে এবার উপসাগরীয় দেশ সৌদিতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ফোক কন্ঠশিল্পী মমতাজ বেগম। দীর্ঘ ক্যারিয়ারে এর আগেও বিশ্বের অনেক দেশে গিয়েই গান করেছেন তিনি। তবে এবার প্রথমবারের মতো গান শোনাতে মক্কা-মদিনার দেশ সৌদি আরব যাচ্ছেন তিনি। আগামী ২৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে মমতাজের এই শো।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী নিজেই এ তথ্য জানিয়েছেন। মমতাজ বলেন, ‘আজ থেকে এক যুগ আগে ২০০৯ সালে হজ্ব করার জন্য মাকে নিয়ে প্রথম সৌদিআরব গিয়েছিলাম। এবার যাচ্ছি গান করতে। কয়েক বছর ধরে সউদী গানের শো হচ্ছে। বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী সেখানে গিয়ে গান করেছেন। এবার আমি যাচ্ছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে।’

মমতাজ জানান, সৌদি আরবের আগে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। ১৬ ডিসেম্বর দুবাইতে একটি অনুষ্ঠানে গাইবেন। এরপর ১৮ ডিসেম্বর মাতাবেন শারজাহ।

এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত এবং পাকিস্তানের শিল্পীরা অংশ নেবেন। আগামী ২৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে মমতাজের এই শো। ইতোমধ্যে এ আয়োজনের সব কিছু চূড়ান্ত হয়েছে।

তিনি আরো জানান, ২২ ডিসেম্বর ঢাকা ছাড়বেন তিনি। তার সঙ্গে যাবেন তার গানে নিয়মিত বাজানো যন্ত্রশিল্পীরা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই দুটি আয়োজন হচ্ছে বলেও জানান তিনি।