প্রবল আলোচনায় বস ম্যাশের লুঙ্গি পড়া ছবি!

বাংলাদেশের উইন্ডিজ সফরের শুরুটাই ছিলো খুবই মর্মান্তিক। করুণভাবে দুইটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যাটে কোনো রকমই চমক পাওয়া যায় নি।

তবে মাশরাফির আগমনে হঠাৎই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তামিম সেঞ্চুরি, সাকিব ৯৭ আর মুশফিকের ১১ বলে ৩০ রান করেন। এরপর মাশরাফি মাত্র ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। মোস্তাফিজ নেন ২ টি উইকেট। বাংলাদেশ জিতে যায় ৪৮ রানে। বিষণ্ন ড্রেসিংরুম ভরপুর হয়ে উঠে আনন্দে।

তবে মাশরাফির এরকম দুর্দান্ত পারফর্ম্যান্সের পাশাপাশি আরেকটি ব্যাপারও সবার নজর কেড়েছে। আর সেটি হলো জয়ের পর ফাইভ স্টার হোটেলে লুঙ্গি পরা অবস্থায় মাশরাফির ভাইরাল হওয়া ছবি। এতো বড়ো মাপের মানুষ হওয়ার পরেও জাঁকজমকহীনভাবে জীবনযাপন করার ব্যাপার দেখে সবাই স্তম্ভিত-অবাক। আর এজন্যই তো তিনি বস।

আজ রাত সাড়ে বারোটায় গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। আর সবার এটাই চাওয়া যে বস যেন তার দাপট আবার মাঠে দেখাতে পারেন।