প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টুইটে যা লিখলেন সালমান

প্রচ্ছদবিনোদনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টুইটে যা লিখলেন সালমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টুইটে যা লিখলেন সালমান
যুগান্তর ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৫ | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টুইটে যা লিখল সালমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বলি তারকা সালমান ও ক্যাটরিনা
রোববার হোম অব ক্রিকেট মিরপুরে হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর প্রধান আকর্ষণ ছিলেন বলিউড ভাইজানখ্যাত তারকা সালমান খান ও শিলা কা জাওয়ানি ক্যাটরিনা কাইফ। নেচে-গেয়ে দর্শক মাতান এ বলি জুটি।

তবে সবচেয়ে বেশি আলো কাড়েন সালমান। পারফরম্যান্স শেষে দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় কথা বলে সবার মন, হৃদয় জয় করেন তিনি।

ভারতীয় এই চিত্রতারকার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা শুনে আপ্লুত হয়েছেন বাংলাদেশিরা।

শুধু মঞ্চেই নয়, নিজের টুইটার অ্যাকাউন্টেও বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন ‘চুলবুল পাণ্ডে’খ্যাত এ তারকা।

রোববার রাত ১১টা ২৫ মিনিটে টুইটারে সালমান লিখেছেন– ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাটরিনা ও আমি। এমন চমৎকার একজন নারীর সঙ্গে সাক্ষাৎ করা আনন্দের ও সম্মানের।’

এর আগে রাত ৮টা ৩ মিনিটে মিরপুর ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্ট বক্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করেন সালমান ও ক্যাটরিনা। এর পরই ছবি তোলেন তারা।

সেই ছবিও টুইটে প্রকাশ করেছেন সালমান।