প্রধানমন্ত্রী ঠিক করে দিলেন কাদেরের মাইক্রোফোন, ভিডিও

চিকিৎসা শেষে দেশে ফিরেই নিজ কাজে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলার সময় তার মাইক্রোফোনটি সরে যায়। ওবায়দুল কাদেরের পাশেই বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাইক্রোফোনটি ঠিক করে দেন। এরপর ঢাকা-পঞ্চগড় রুটে স্বল্প বিরতির আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ওবায়দুল কাদের।

সূত্র: জাগো নিউজ