আজ রবিবার ৩ সদস্যের একটি চিকিৎসক দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর চোখের নিচে অ্যালার্জি অনুভূত হওয়ার প্রেক্ষিতে ৩ সদস্যের চিকিৎসক দল তাকে পরীক্ষা করেন।
এই চিকিৎসক দলের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ, চক্ষু চিকিৎসক ডা. দীন মোহাম্মদ নুরুল হক এবং চর্ম চিকিৎসক ডা. কবীর চৌধুরী। ডা. দীন মোহাম্মদ নুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কিছু অ্যালার্জিজনিত সমস্যা ছিল।
সেটা আমরা দেখেছি। তিনি ভালো আছেন। তার চোখে কোন সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকালে চোখে কিছু সমস্যায় ভুগছিলেন। এর প্রেক্ষিতে ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে এ দুজনকে ডাকা হয়। তারা প্রধানমন্ত্রীকে পরীক্ষা করে দেখেছেন।
