বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সরকার এবং নিজের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
তবে শুভেচ্ছাপত্রে ২৬ মার্চ দিনটিকে `ন্যাশনাল ডে` বা `জাতীয় দিবস` লেখা হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়ার নীতিতে বিশ্বাসী হয়ে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান।
আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন বজায় রাখতে আমাদের দুই দেশের আন্তরিক ইচ্ছা রয়েছে। ইমরান খান লিখেছেন, বাংলাদেশের ভাতৃসম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করছি। প্রসঙ্গত, ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে ক্রমশঃ উন্নয়ন হয়েছে।
আজ আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। অন্যদিকে পাকিস্তান এখন একটা ব্যর্থ, হতদরিদ্র দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের এই উন্নয়ন এবং নিজেদের উল্টো যাত্রা নিয়ে ইমরান একাধিকবার প্রকাশ্যেই আক্ষেপ করেছেন।
বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। আজকের চিঠিতে ইমরান আবারও সেই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন।
