বিশ্বকাপের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে আজ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে বাংলাদেশ। ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের বলে বোল্ড হয়ে ৪৫ রান করে ফিরেন মার্করাম।
আর এতেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। সাকিবের আগে এই মাইলফলক রয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
