বিশ্বসেরা অলরাউন্ডার তিনি। যতোবারই দলে প্রত্যাবর্তন ঘটেছে তার প্রতিবারই স্মরনীয় করে রাখার মতোই কিছু করেছেন। প্রায় ৩ মাস পর মাঠে ফিরেই বল হাতে প্রথম ইনিংসে ভেলকি দেখিয়েছেন। নিয়েছেন ৩টি উইকেট। মাইলফলক গড়ার জন্য তখন প্রয়োজন ছিল আর মাত্র ১টি উইকেট। ১ উইকেট নিলেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেট ও ৩ হাজারের বেশি রান করার ইতিহাস লিখবেন সাকিব।
ভক্তদের খুব বেশি অপেক্ষা করতে দিলেন না সাকিব। ২য় ইনিংসের নিজের ব্যক্তিগত ২য় ওভারেই রভম্যান পাওলকে আউট করে ইতিহাসটি গড়ে ফেললেন সাকিব। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১৩ তম ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে নাম লেখালেন সাকিব আল হাসান।
টার্গেটটা খুব ছোট। কিন্তু ৩য় দিনের চট্রগ্রামের এই পিচে এই টার্গেটই যেনো পাহাড়সম। স্পিনারদের জন্য এ যে বোলিং স্বর্গ। আর সেই সুযোগটাকেই ভালোভাবে কাজে লাগাচ্ছে তাইজুল সাকিবরা।
২০৪ রান টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে উইন্ডিজ। নিজের ২য় ওভারেই রভম্যান পাওয়েলকে ফেরান সাকিব। আর এই উইকেটের সাথেই টেস্টে ২০০ উইকেটের মাইলফলক পার করেন সাকিব। এরপরের ওভারেই সাই হোপকেও শিকার করেন সাকিব।
সাকিবের পর শুরু হয় তাইজুল ম্যাজিক। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পুরো ওভারও সর্ম্পূন করতে পারেননি তিনি। কিন্তু ওভারের মাত্র ৫ বল করেই তুলে নিয়েছে ২টি উইকেট।
৫ রানে প্রথম উইকেটের পতনের পর ১১ রানে ৪ উইকেট হারিয়ে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১ রান।
