টেস্টে বাংলাদেশ দল ক্যারিবিয়দের শুধু মাত্র স্পিন দিয়েই কুপোকাত করে দিয়েছে। দুই টেস্টের ৪০টি উইকেটই তুলে নিয়েছে স্পিনাররা।
তবে টেস্টের মত ওয়ানডেতেও কি তাহলে স্পিন আক্রমন শক্তিশালী করে মাঠে নামবে বাংলাদেশ? যদি তা হয় তাহলে সাকিব ও মিরাজের সাথে থাকবে আরেকজন স্পিনার। সেটা হবে নাজমুল অপু।
কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করেছিলেন রুবেল হোসেন। সে হিসেবে দলে সুযোগ পেতে পারেন তিনিও। যদি সেটা হয় তাহলে মাশরাফি ও মুস্তাফিজের সাথে খেলবেন রুবেল।
কিন্তু আসলেই কি তেমনটা হবে? বাংলাদেশ দলে এখন আছেন বাড়তি একজন পেসার। তার নাম সাইফউদ্দিন। পেস বোলিং অলরাউন্ডার তিনি। শেষ দিকে ব্যাট হাতে তার দক্ষতা আগের সিরিজে দেখিয়েছেন। বল হাতেও বেশ পারদর্শী। তাই তৃতীয় পেসারের অভাবটা হয়তো সাইফ উদ্দিনকে দিয়ে পূরন করার চেস্টা করবে বাংলাদেশ। আর সাইফ উদ্দিন দলে থাকা মানে নাজমুল ইসলাম অপু থাকবেন দলের বাইরে।
চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
১. তামিম, ২. ইমরুল কায়েস, ৩. সৌম্য সরকার, ৪. মিঠুন, ৫. সাকিব আল হাসান, ৬. মুশফিকুর রহীম, ৭. মাহমুদউল্লাহ রিয়াদ, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল/অপু. ১০. মাশরাফি মর্তুজা, ১১. মুস্তাফিজ
