প্রথমেই দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ! খেলাটি লাইভ দেখুন এখানে

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আজ উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে।বাংলাদেশ-আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় এই সিরিজটি সরাসরি সম্প্রচার করছে গাজি টেলিভিশন ও মাঝরাঙা টেলিভিশন। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে এইখানে  এবং ইউটিউব লাইভ দেখা যাবে র‍্যাবিটহোল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ডাবলিনের ম্যালাহাইডের দ্যা ভিলেজ স্টেডিয়ামে এদিন ইতিমধ্যে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।তবে টাইগারদের জন্য দুঃখের সংবাদ হচ্ছে আজ ইনজুরির জন্য দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া একাদশে আরো তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে এসেছেন মিথুন, সৌম্য সরকার ও মোস্তাফিজ।

দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মোহম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক)।

উইন্ডিজ একাদশ: সুনিল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেনডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

টসের ফলাফল- বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

স্কোর কার্ড

ওয়েস্ট ইন্ডিজ- ৭৪/0

ওভার- ১৩

https://youtu.be/2VzR_AgsTgg