প্রতিশ্রুতি রক্ষার্থে নিজ মেয়েকেই ঘটা করে বিয়ে করলেন বাবা, কারণ টা মমর্মান্তিক

মেয়ে বা ছেলে বড় হলে সকল পিতামাতা তাদের বিয়ে দিতে চান। তবে নিজ শর্ত রক্ষার্থে নিজের মেয়েকে বিয়ে করতে হয় বাবাকে। তবে কি এমন কারণ ছিল এর পিছনে?

নিজের মেয়ে পপি মাই বড় হলে তাকে ধুমধাম করে বিয়ে দেওয়ার কথা দেন বাবা তবে ডাক্তার জানান তার মেয়ে ব্রেইন টিউমারে আক্রান্ত। সে মাত্র দুই দিন বেঁচে থাকবে। মেয়েকে বাবা বার্নার্ড বিয়ে দিতে চাইলেন তবে কে বিয়ে করবেন তাকে! তাই মৃত্যুর কোলে ধলে পরা মেয়েকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রাখতেই তিনি মেয়েকে বিয়ে করেন।

সহকর্মীরা তড়িঘড়ি করে বিয়ের ব্যবস্থা করলেন এবং নিরানন্দ একটি ‘বিয়ে’ সম্পন্ন হলো বার্নার্ড আর পপির। নিজ হাতে পপিকে কনের সাজে সাজিয়ে দিলেন মা সাম্মি বার্নার্ড (২৯), বড় ভাই রাইল (৬) এবং জেনসন (৪)।
বাবা বলেন, ‘পপির জন্মের পর থেকেই আমি তাকে বলতাম, একদিন অনেক জাকজমক করে বিয়ে দেবো তার। কিন্তু এমনটা ঘটবে কখনো ভাবিনি।

চিরদিনের জন্য আমাদের হৃদয় ভেঙে গেছে। তবে মেয়েকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাইলাম আমি। এটা আমার জন্য কোনো বিয়ে নয়, কিন্তু ও একটি বিয়ের দিন পেলো।’

১৪ ফেব্রুয়ারি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে পপি। মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা জানায়, মস্তিষ্কে টিউমার হয়েছে তার।

খাবার দাবার সব বন্ধ হয়ে যায় তার। মা জানান, এক পর্যায়ে পপির ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়। বার্নার্ড যুক্তরাষ্ট্রে থাকায় তিনি কাছে থাকতে পারেনি। ফোনে তাকে সবকিছু অবহিত করা হয়।

হাসপাতালে ভর্তি করানো হয় পপিকে। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। পপিকে বাড়ি নিয়ে যেতে বললেন চিকিৎসকরা।

চিকিৎসক জানালেন, ‘আর বেঁচে থাকার সম্ভাবনা নেই পপির। মাত্র দুদিন বেঁচে থাকবে সে’।

বিয়ের দিন অনেক কষ্টে জাগিয়ে রাখা হয় পপিকে। বারবার বাবার কাঁধে ঘুমিয়ে পড়ছিল সে। তার মা বলেন, ‘আমি একটা পরী জন্ম দিয়েছিলাম।

কিন্তু সে আজ আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমি চাই মানুষ পপিকে মনে রাখুক।’