প্রতারক প্রেমিককে যেভাবে শিক্ষা দিলেন তরুণী, ভিডিও

প্রেমিক প্রতারণা করছে বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই মেয়েরা দিনের পর দিন কেঁদে পার করেন। কেউ আবার আত্মহত্যার মতো ভয়াবহ পথও বেছে নেন। তবে বিশ্বাসঘাতক প্রেমিককে উচিত শিক্ষা দিতে ব্যতিক্রমী এক পথ অবলম্বন করলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের তরুণী টিয়ানা পেরেরা।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, টিয়ানা বুঝতে পেরেছিলেন সম্পর্ক আর ঠিক নেই। দিনের পর দিন প্রতারণা করছেন তার প্রেমিক। কিন্তু মনের বাঁধ ভাঙেননি প্রেমিকের সামনে। সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। নিজের ২১তম জন্মদিনকেই তাই বেছে নিলেন যোগ্য জবাব দেওয়ার জন্য। ঘটনার একটি সেই ভিডিও টুইটারে শেয়ারও করেছেন এই তরুণী।

ভিডিওতে দেখা যাচ্ছে, টিয়ানার জন্মদিনের পার্টিতে খুব হইচই হচ্ছে। তার মধ্যেই হঠাৎ সবাইকে থামিয়ে কথা বলতে শুরু করেন তিনি। বন্ধুদের সামনেই প্রেমিককে ডেকে জানিয়ে দেন, এই সম্পর্ক তিনি আর রাখবেন না।

সঙ্গে আরও বলেন, ‘তিনি আরও ভালো প্রেমিক ডিজার্ভ করেন।’ এই সব শুনে পার্টি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যান প্রতারক প্রেমিক। উপস্থিত বন্ধুরাও তাকে লক্ষ্য করে হাসিতে ফেটে পড়ে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন