ঘূর্ণিঝড় বুলবুল প্রায় পৌঁছে গেছে বাংলাদেশে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নং বিপদসংকেত ও মংলা-পায়রা বন্দরে ৭ নং বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে আজ শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে ঝড়টি ১২৫ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে আ’ঘাত হানতে পারে।
এর আগে, দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মুখে বাংলাদেশের অ’তিঝুঁ’কিপূর্ণ জে’লাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা। তিনি আরো জানান, বুলবুলের কারণে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস এই জে’লাগুলোতে আ’ঘাত করতে পারে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিকেল ৩টায় সচিবালয়ে দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি সভা ডা’কা হয়। এতে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলবর্তী খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ ১৩টি জে’লায় ২ হাজার প্যাকেট করে মোট ২৬ হাজার প্যাকেট শুকনা খাবার এবং প্রতি জে’লায় ৫ লাখ টাকা করে অগ্রিম বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়।
