পোশাকের জন্য ট্রোলড হলেন পরিণীতি চোপড়া

সম্প্রতি মুম্বাইতে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবির প্রোমোশন উপলক্ষে অর্জুন কাপুরের সঙ্গে দেখা গেল পরিণীতি চোপড়াকে। কিন্তু পোশাকের জন্য ইন্টারনেটে ট্রোলড হলেন পরিণীতি।

‘ফ্যাশনের নামে এমন কিছু পরার কি প্রয়োজন যেটাতে অস্বস্তি হয়?’ পরিণীতির ফ্যানক্লাবের শেয়ার করা একটা ছবিতে মন্তব্যের ঘরে এমনটাই লিখলেন একজন। ২৯ বছরের এই অভিনেত্রী একটা আকাশী রঙের অফ-শোল্ডার বাটন-ডাউন অ্যাসিমেট্রিক হেমের পোশাক পরেছিলেন।

বেশ কয়েকটা ছবিতে দেখা গেছে পরিণীতি ছবি তোলার আগে নিজের জামা-চুল সব ঠিক করছেন। জামাটা পরে যে তাঁর অস্বস্তি হচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিতে।

‘যে সব পোশাকে অস্বস্তি হয় তা পরার কি দরকার!’ একজন ইনস্টাগ্রামে মন্তব্য করেন। আর একজন লেখেন, ‘পরিণীতির আত্মবিশ্বাস ও ক্যামেরার সামনে ও লাজুক না হওয়ায় আমি ওঁকে পছন্দ করতাম। কিন্তু এখন ওজন কমানোর পর ও নিজের সম্পর্কে প্রচণ্ড সচেতন হয়ে গেছে এবং সব সময় ওঁকে দেখে মনে হয় যা পরেছে তাতেই ওঁর যেন অস্বস্তি হচ্ছে।’

পরিণীতির পরবর্তী ছবি ‘নমস্তে ইংল্যান্ড’ যেখানে তাঁকে অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে। বিপুল আম্রুতলাল শাহ পরিচালিত ছবিটি আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে।