ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসরে মোটেই ভালো হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। তারা নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জয় পেয়েছে। ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে রয়েছেন পঞ্চমস্থানে।
টুর্নামেন্টের ১৩তম ও নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার (২১ আগস্ট) মাঠে নামবে তার দল। এই ম্যাচে সেন্ট কিটসের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সেন্ট লুসিয়া স্টার্রস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪ টায়।
সেন্ট লুসিয়া স্টার্রসের বিপক্ষে এটি তাদের এবারের আসরে প্রথম সাক্ষাত।
এবারের আসরের প্রথম ম্যাচে রাখা হয়নি রিয়াদকে। তবে পরের দুই ম্যাচেই রাখা হয় তাকে। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ১০ বলে ১৬ রান করেছিলেন এই টাইগার অলরাউন্ডার।
দ্বিতীয় ম্যাচে প্যাট্রিয় জ্যামাইকা তালোয়াশের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন মাহমুদুল্লাহ। ১৫ বলে ২২ রান করে লেগ বিফোরের ফাঁদে পরেন তিনি। যেখানে ছিল ১টি ছয় এবং ২টি চার। নিজের তৃতীয় ম্যাচে ভালো খেলে দলে নিজের জায়গা নিশ্চিত করতে চাইবেন এই বাংলাদেশী তারকা।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল (অধিনায়ক), এভিন লুইস, টম কুপার, ডেভন থমাস (উইকেটরক্ষক), অ্যান্টন ডেভচিচ, মাহমুদুল্লাহ রিয়াদ, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, জেরিমিয়া লুইস, শেল্ডন কটরেল, সন্দ্বীপ লামিচানে।
