পেরুকে উড়িয়ে দিয়ে আরো একটি ইতিহাস রচনা ব্রাজিলের

ঐতিহাসিক মা*রাকানায় আরো একটি ইতিহাস রচনা করলো ব্রাজিল।

কোপা আমেরিকা বিশ্বকাপ ২০১৯ এর ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবম বারের মতো কোপা আমেরিকা বিশ্বকাপের শিরোপা জিতলো তিতের শীষ্যরা।

বাংলাদেশ সময় রাত ২ টায় শুরু হওয়া ম্যাচটিতে মাঠে নেমে শুরুটা তেমন ভালো ছিল না ব্রাজিলের।

গুছিয়ে নিতেই পার হয় যায় প্রায় ১০ মিনিট। তবে এর পর বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল তারা। অবশেষে কাঙ্ক্ষিত শুরুটাও পেয়ে গেছে সেলেসাওরা। আরও একবার ডানদিকে দানি আলভেজ রেখেছেন বড় ভূমিকা। নিজের অর্ধ থেকে রাইট উইংয়ে লং বল পাঠিয়েছিলেন গ্যাব্রিয়েল হেসুসকে।

তিনি দারুণ এক টার্ন নিয়ে নিখুঁত ক্রস করেছিলেন ফারপোস্টে। গোলের সামনে ব্রাজিলের দুইজন খেলোয়াড়কে পাহারা দিতে ব্যস্ত ছিলেন পেরুর তিন ডিফেন্ডার। ফাঁকায় ছিলেন এভারটন। ডান পায়ের হাফভলিতে গোল করে মা*রাকানার উদযাপন বাড়িয়ে দিয়েছেন এই স্ট্রাইকার।

তবে প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটে পানাল্টিতে গুয়েরেরো পেরুর পক্ষে সমতা আনেন। কিন্তু এই সমতা বেশিক্ষন রাখতে পারেনি পেরু। অতিরিক্ত সময়ে গ্যাবরিয়েল জেসুসের দারুণ গোলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাথে বেশ কয়েকবার পেরুর খেলোয়াড়দের সাথে বিবাদে জড়ান ব্রাজিলিয়ানরা। ম্যাচের ৭০ মিনিটে ঘটে বড় অঘটন। আন্দ্রো কায়োরোর সাথে বিবাদে জড়িয়ে ৩০ মিনিটে হলুদ কার্ড দেখা জেসুস আরো একটি দেখেন হলুদ কার্ড। দুই হলুদ কার্ডের পরিবর্তে চিলির রেফারি রোবার্তো তাকে লাল কার্ড দেখিয়ে দেন। ফলে ১০ জনের দলে পরিনত হয় ব্রাজিল।

এতেও দমে জাননি স্বাগতিকরা। এভারটনের গতি পেরুর ডিফেন্ডারদের ঘাম ছুটিয়ে দিয়েছে পুরো ম্যাচেই। ৮৭ মিনিটে আরেকবার ঝড় তুললেন এভারটন, ডান দিক থেকে কাট করে ঢুকে গেলেন ভেতরে। পেরু গোলরক্ষক এগিয়ে আসছিলেন বল নিতে। আর এভারটনের লক্ষ্য ছিল ওই বল ধরা। তার আগেই ডিফেন্ডার জামব্রানোর শোল্ডার চ্যালেঞ্জে ডিবক্সের ভেতর পড়ে গিয়েছিলেন এভারটন। রেফারিও সঙ্গে সঙ্গে দিয়েছেন পেনাল্টি। এরপর ভিএআরের সাহায্য নিয়ে আরও একবার নিশ্চিত হয়েছেন নিজের সিদ্ধান্তটা।

পেনাল্টি থেকে রিচার্লিসন মে*রেছেন বাম*দিকে বটম কর্নারে। গোল দিয়েই মা*রাকানায় জয় উৎসব শুরু করে দিয়েছে ব্রাজিল। পেরুও পায়নি আর কোন গোলের দেখা। ফলে ৩-১ এর জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় সেলেসাওরা।