পূর্ব কোনরকম লক্ষণ ছাড়াই করো’নায় আক্রান্ত হচ্ছে অর্ধেকের বেশি মানুষ

বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ক’রোনাভা’ইরাস। দিনদিন এই ভা’ইরাসে মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ১৭ হাজার মানুষের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জন ছাড়িয়েছে।

এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন। ইতোমধ্যে এই ভা’ইরাসে বাংলাদেশে তিনজনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রান্ত হয়েছে ৪৪ জন। এরমধ্যে করো’না ভাই’রাসে আক্রা’ন্তদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইসল্যান্ডের গবেষকরা।

সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যমে আল আরাবিয়া অনলাইনের খবরে বলা হয়েছে, রোববার রাত থেকে এখন পর্যন্ত দেশটির স্বাস্থ্য বিভাগ এবং বায়োটেকনোলজি ফার্ম ডিকোড জেনেটিক্স ১০ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে পরীক্ষা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় এখন পর্যন্ত আইসল্যান্ডে ২১৮ জনের শরীরে ক’রোনা পজিটিভ পাওয়া গেছে। তবে বিস্ময়কর ব্যাপার হল, শনাক্ত হওয়াদের তাদের অর্ধেকের মাঝে করো’না ভাই’রাসজনিত কোনো লক্ষণ ছিল না।