বাংলাদেশের টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। জানা গেছে আগামীকাল বুধবার বিকাল চার টায় ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু এই দিন তাদের দলের সব খেলোয়াড় আসছেন না। জানা গেছে মাত্র দশ জন আসবেন।
এদিকে আগামীকাল ঢাকায় তিন ঘন্টা থাকার পর চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবে এই দশ জনের দল। পরের দিন অর্থ্যৎ বৃহস্পতিবার দলের বাকি সতের জন সদস্য সরাসরি চট্টগ্রামে যাবেন। তাছাড়া চট্টগ্রামে আগামী ১৮ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

এর পর সিরিজ শেষ টেস্ট ম্যাচটি হবে ঢাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ৩০ নভেম্বর থেকে। ৬ ডিসেম্বর ফতুল্লা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এর পর আগামী ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডে সিলেটে, ১১ ডিসেম্বর দ্বিতীয় এবং ১৪ ডিসেম্বর তৃতীয় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর পর ১৭, ২০, ২২ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
