পুলিশ পেটালেন সরকারি কর্মকর্তা

সিলেট নগরীতে দায়িত্ব পালনরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে পিটিয়েছেন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ মোটরসাইকেলযোগে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে যেতে ওয়ানওয়ে রাস্তা দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মো. আলী তাকে সিগন্যাল দিলে তিনি তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় ট্রাফিক সদস্য আলী এগিয়ে গিয়ে গতিরোধ করলে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক পেটাতে শুরু করেন।

এক পর্যায়ে উপস্থিত জনতা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এবং ট্রাফিক সদস্যকে রক্ষা করে তানজিল আহমদকে আটক করে। এ সময় তানজিলের মোটরসাইকলেটিও আটক করে রাখেন তারা।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। আহত ট্রাফিক সদস্যকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে