গেল জুন মাসে জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা এসেছিল আসছে ঈদে সিয়াম ও পূজার নতুন ছবি ‘দহন’ মুক্তি পাবে। এরপর হঠাৎই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানালেন, ঈদে ‘দহন’ মুক্তির সম্ভাবনা নেই। এর পরিবর্তে ‘বেপরোয়া’ মুক্তি পাবে।
‘বেপরোয়া’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও ববি। পরিচালনা করেছেন কলকাতার মসলাদার বাণিজ্যিক ছবির সুপারহিট নির্মাতা রাজা চন্দ। আর এ ছবির কারণেই পিছিয়ে পড়েছে সিয়াম ও পূজার দ্বিতীয় ছবিটি।
তাহলে কবে ছবিটি মুক্তি পাবে? সিনেমাপ্রেমীদের এ প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন জাজের কর্ণধার আবদুল আজিজ, আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দহন’।
রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিতে সিয়াম ও পূজা ছাড়া আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গল্প। এই ছবিতে সিয়াম নেশাগ্রস্ত একজন যুবক আর পূজা গার্মেন্টস কর্মী।
আবদুল আজিজ বলেন, ‘এখন ছবিটির সম্পাদনার কাজ চলছে। গান আর কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। সম্পাদনা শেষে গান আর সেসব দৃশ্যের কাজগুলো করা হবে।’
আবদুল আজিজ বলেন, ‘ঈদে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসার পর ভাবছিলাম নতুন তারিখ কবে হলে ভালো হয়। এরপর অনেক ভেবেচিন্তে ঠিক করেছি, অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেব।
