পিএসজি’র কোন খেলোয়াড় কেমন খেললেন, দেখে নিন রেটিং

পিএসজি’র হয়ে ঘরের মাঠে অভিষেকের ম্যাচ রাঙাতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দল জিতলেও গোল বা অ্যাসিস্ট কোনোটাই করতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। পিছিয়ে পড়া পিএসজিকে পেনাল্টিতে গোল করে সমতায় ফেরান ব্রাজিলীয় তারকা নেইমার। আর শেষ মুহূর্তে মাওরো ইকার্দির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

লিগ ওয়ানে প্রথমবারের মতো দেখা যায় মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীকে। তিনজিনই মোটামোটি ভাল খেলেছেন। নেইমার পেয়েছেন গোল, এমবাপ্পে করেছেন অ্যাসিস্ট। তবে দূর্ভাগ্য মেসির। তার ফ্রি-কিক শট ফিরে আসে গোলবারে লেগে।

পিএসজি’র খেলোয়াড়দের রেটিংস: একনজরে দেখে নেওয়া যাক লিওঁয়ের বিপক্ষে ম্যাচে ১০-এর মধ্যে কোন খেলোয়াড় কত রেটিং পেয়েছেন!

জিয়ানলুইজি ডোনারুমা (গোলরক্ষক) = ৬/১০
নুনো মেন্ডেস = ৫.৫/১০
মার্কিনিওস = ৫.৫/১০
প্রেসনেল কিম্পেম্পে = ৬.৫/১০
আন্দের হেরেরা = ৬.৫/১০

থিলো কেহরার = ৬/১০
ইদ্রিসা গুইয়ে = ৬/১০
নেইমার = ৭.৫/১০
কিলিয়ান এমবাপ্পে = ৬.৫/১০
লিওনেল মেসি = ৬/১০
ডি মারিয়া = ৬.৫/১০

বদলি খেলোয়াড়:
আশ্রাফ হাকিমি = ৬/১০
মাওরো ইকার্দি = ৮/১০

সূত্র: স্পোর্টসকিডা