২০১৭ সালের অক্টোবরে নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেক্সান্ডারের সঙ্গে রাজপ্রাসাদে সাক্ষাতে বাইসাইকেল চালিয়ে গিয়ে প্রশংসিত হয়েছিলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। এবার পার্লামেন্টের মেঝেতে কফি পড়ে যাওয়ার পর নিজেই মুছলেন তিনি।
রুশ সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাবশত ডাচ প্রধানমন্ত্রীর হাতে থাকা কফি মেঝেতে পড়ে যায়। কিন্তু তিনি চলে না গিয়ে মেঝে পরিষ্কার করার মব হাতে তুলে নেন। পাশে থাকা একটি বালতি ও একটুকরো কাপড় নিয়ে মেঝে পরিষ্কার করেন। এসময় উপস্থিত ছিলেন ডেমোক্র্যাটস ৬৬ দলের আলেক্সান্দার পেচটোল্ড ও ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটি আপিলের সিব্রান্ড বুমা। এসময় পার্লামেন্টের পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যরা তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান।
সামাজিকমাধ্যমে ডাচ প্রধানমন্ত্রীর মেঝে পরিষ্কার করার ভিডিওটি ছড়িয়ে পড়ার অনেকেই তার প্রশংসা করছেন। তাকে নিরহঙ্কারী নেতার উদাহরণ হিসেবে তুলে ধরছেন।
