পারিশ্রমিক হিসাবে- ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘নোলক’ ছবিতে। সম্প্রতি প্রযোজক-পরিচালক দ্বন্দ্বে আশি ভাগ শুটিং শেষ করেও আটকে আছে আলোচিত চলচ্চিত্র ‘নোলক’ ছবির নির্মাণ কাজ।
‘নোলক’ ছবির আগে শাকিব-ববিকে ফুল অ্যান্ড ফাইনাল, রাজত্ব, হিরো-দ্য সুপারস্টার, রাজাবাবু- দ্য পাওয়ার ছবিগুলোতে দেখা গেছে। এ জুটির মুক্তিপ্রাপ্ত প্রতিটি ছবিই প্রশংসিত হয়।
সে কারণে রাশেদ রাহা পরিচালিত নতুন ছবি ‘নোলক’ নিয়ে বেশ আলোচনা চলছে। আর এই আলোচনায় যোগ হয়েছে শাকিব খান ও ববির পারিশ্রমিক প্রসঙ্গ।
এতদিন ছবি প্রতি ২৫-৩০ লাখ টাকা নিলেও ‘নোলক’র জন্য নাকি ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। ছবির শুটিং শুরুর আগেই পুরো টাকাই বুঝে নিয়েছিলেন এই ঢালিউড তারকা।
শাকিব খান ও ইয়ামিন হক ববি
বিগ বাজেটের এই ছবিতে নায়ক যদি ৫০ লাখ নেন তাহলে নায়িকা নিচ্ছেন কত এ নিয়ে চিত্রপুরীতে চলছে ব্যাপক আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে ‘দেহরক্ষী’ ছবিটি মুক্তির পর থেকেই ৫ লাখ করে ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছিলেন ববি।
এমনকি শাকিব খান প্রযোজিত প্রথম ছবির জন্য ৬ লাখ টাকা পারিশ্রমিক পান তিনি।এর পরের ছবিগুলোতে ৮ লাখের নিচে কেউ নায়িকা হিসেবে কাস্ট করতে পারেনি ববিকে। নীলিমা ছবির জন্যও ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ববি।
‘নোলক’ ছবিতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে শোনা গিয়েছে। গেলো ১ বছর ধরে ছবি প্রতি ১০ লাখ টাকা পারিশ্রমিক নেয়া নায়িকার মধ্যে একমাত্র মাহিই ছিলেন। সেই হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া নায়িকার তালিকায় যোগ হলো ববির নাম।
শিগগিরই রণবীর-আলিয়ার বিয়ের ঘোষণা
প্রেমের খবর তো অনেক এলো, এবার সরাসরি বিয়ের খবর। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। নিক-প্রিয়াঙ্কা, রণবীর-দীপিকার বিয়ের দিন, তারিখ তো স্থির। এবার নাকি ঘোষণা আসবে রণবীর-আলিয়ার বিয়ের দিন তারিখের।
শিগগিরই রণবীর-আলিয়ার বিয়ের ঘোষণা
সূত্র বলছে, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং শেষ হওয়ার পরই রণবীর কাপুরের বাবা-মা দেখা করবেন আলিয়ার বাবা-মা মহেশ ভাট এবং সোনি রাজদানের সঙ্গে। তাদের দেখা হওয়ার পরই বলিউডের এই ‘আইটি কাপল’র বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে খবর রটেছে।
স্পটবয়-এর খবর অনুযায়ী, পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং শেষ না হওয়া পর্যন্ত বিয়ে নিয়ে কথা বলতে চান না রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এই সিনেমার শুটিং শেষ হলে তবেই দুই পরিবার ডিনারে বেরিয়ে নিজেদের সন্তানদের ভবিষ্যত নিয়ে কথা বলবেন। শুধু তাই নয়, রণবীর, আলিয়ার বিয়ে হবে এক্কেবারে ‘বিগ ফ্যাট ওয়েডিং’।
‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ের সময় থেকেই নাকি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া ভাট। সেই থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর সোনাম-আনন্দের বিয়ের রিসেপসনে মুম্বইয়ের ‘দ্য লীলা’ হোটেলে একসঙ্গে হাজির হন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তখন থেকেই তাদের সম্পর্কে স্ট্যাম্প পড়ে যায় বলে মনে করছে বি টাউন।
কিন্তু, সম্পর্ক নিয়ে যতই কানাঘুষা হোক, রণবীর কাপুর বা আলিয়া ভাট কিন্তু এ বিষয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন। বিষয়টি নিয়ে মুখ খোলার মত কিছু হয়নি বলেও সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন রণবীর কাপুর।
কিন্তু, তার বাবা ঋষি কাপুরের গলায় শোনা যায় অন্য সুর। তিনি বলেন, রণবীর, আলিয়ার সম্পর্ক নিয়ে সবাই সবকিছু জেনে গিয়েছে। তাই এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই তার। তবে ছেলে যাতে শিগগিরই বিয়ে করে, সে বিষয়ে উদ্যোগী হয়ে ওঠেন ঋষি।
যে সমস্ত কাজের জন্য আপত্তি নেই পূজার!
এ পর্যন্ত বেশকিছু ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি। ছবিগুলো মুক্তির পর তার অভিনয়ের প্রশংসা করেছেন অনেক দর্শক। তবে ‘পোড়ামন টু’ ছবিতে অভিনয় করার পর সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।
রায়হান রাফি পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। সামনে ‘দহন’ নামে একটি ছবি মুক্তি পাবে তাদের। সিয়ামের সঙ্গে দুই ছবিতে অভিনয় করলেন পূজা।
সামনে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গেও কাজ করার ইচ্ছে আছে তার। একটি চ্যানেলের ফেসবুক লাইভ শো ‘কথাবার্তা’-তে এমনটিই জানিয়েছেন তিনি।
পূজা চেরি এক প্রশ্নের উত্তরে বলেন, শাকিব ভাইয়া আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় এবং গুণী একজন অভিনেতা। তার সঙ্গে অবশ্যই আমার কাজের ইচ্ছে আছে। কারণ, তিনি এত বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার দ্বারাই এত ভালো করা সম্ভব হয়েছে। আমার উনার সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই।
পূজা শাকিব খানের ছবি নিয়ে আরো বলেন, শাকিব ভাইয়ের অভিনয় আমার খুব ভালো লাগে। তার ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’সহ অনেক ছবি দেখা হয়েছে। যদি পরিচালক-প্রযোজক তার বিপরীতে আমাকে কাজের সুযোগ দেন, আমি অবশ্যই কাজ করবো। পূজা চেরি ‘দহন’ ছবির বাইরে ‘প্রেম আমার ২’ নামে একটি ছবিতেও কাজ করেছেন।
সামনে এ ছবিটির কাজও শেষ হবে। এরপর নতুন দুই ছবি নিয়ে হাজির হবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে শিশুশিল্পী চরিত্রে কয়েকটি ছবিতে কাজ করলেও ‘নূরজাহান’ ও ‘পোড়ামন টু’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি।
