দীর্ঘদিন ধরে অ্যামিলয়ডোসিস নামক এক জটিল রোগে ভুগছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আর এরই মধ্যে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ মে) পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের সংবাদের বলা হয়েছে, দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন মোশাররফ।

তার মৃত্যুর খবর যে গুজব এ বিষয়টি নিশ্চিত করেছে তার দল অল মুসলিম লীগের মহাসচিব মাহরেন মালিক। তিনি জানান, মোশাররফ মারা যাননি। তবে, তিনি দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
মালিক জানান, পাকিস্তানের শত্রুরাই সামাজিক মাধ্যমে পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব ছড়িয়েছে। মাহরেন মালিক বলেন, আমরা সবাই তার জন্য প্রার্থনা করছি। আমরা আশা করছি তিনি খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
