চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। মাত্র ১৩ রান করেই সাইফউদ্দিনের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ফখর জামান। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন ইমাম ও বাবর। এদিকে বাবর ৬২ বলে ৪ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
বাবরের পর হাফসেঞ্চুরির দেখা পান ইমাম। তিনি ৫২ বলে ৪ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এদিকে ৫৭ রানে মোসাদ্দেকের সহজ ক্যাচ মিসে জীবন পান বাবর। তবে ৯৬ রান করে সাইফউদ্দিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন বাবর।
বাবর ফিরে গেলে ইমামের সঙ্গে জুটি গড়েন হাফিজ। ৯৯ বলে ১১ চারে সেঞ্চুরি পূর্ণ করেন ইমাম। তবে ১০০ রান করেই মোস্তাফিজের বলে হিট আউটের শিকার হয়ে সাঝঘরে ফিরেন ইমাম। অন্যদিকে মিরাজের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ২৭ রান করে ফিরেন হাফিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৭ রান।
