আসন্ন এশিয়া কাপের জন্য ইতোমধ্যে অংশগ্রহনকারী সব দলই স্কোয়াড ঘোষণা করেছে। তবে একটি নাম না থাকায় তাই ভক্তদের মনে কিছুটা হতাশা রয়েছে। এবারের এশিয়া কাপে নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অনেকের ধারণা কোহলির অনুপস্থিতি এশিয়া কাপের আকর্ষণীয়তায় প্রভাব ফেলবে। তবে প্রতিযোগিতায় এখনও অনেক আকর্ষণীয় প্লট আছে যা ভক্তদের অনুপ্রাণিত করবে। এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলে রয়েছে দুই তরুণ। যা এশিয়া কাপের আগ্রহের মাত্রা বাড়িয়েছে।
১৯ শে সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের প্রথম লড়াইয়ের সময় প্রত্যেকেরই চোখ থাকবে দুই খেলোয়াডড়ের দিকে। কারণ তারা তরুণ এবং উত্তেজনাপূর্ণ বামহাতি ফাস্ট বোলার। একজন পাকিস্তানের শাহীন আফ্রিদি অন্যজন ভারতের খলিল আহমেদ।
পাকিস্তানি অলরাউন্ডার শাহীন আফ্রিদি এবং ভারতের বামহাতি ফাস্ট বোলার খলিল আহমেদ তাদের নিজ নিজ দলকে নিয়ে সম্ভাব্য সফল ক্যারিয়ারের ইতিবাচক মুহূর্তের সাক্ষী হওয়ার স্বপ্ন দেখছেন।
শাহীন আফ্রিদি গত বিশ্বকাপে পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলের হয়ে পাঁচ ম্যাচে শিকার করেছেন ১২ উইকেট। যা নির্বাচকদের নজর কেড়েছে। যার ফলে গেল অক্টোবর ওয়েস্টইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে এই ১৮ বছরের তুর্কির।
অন্যদিকে খলিল আহমেদ ভারতের ‘এ’ দলের হয়ে খেলেছেন ১৮টি ম্যাচ ৫০ ওভারের ম্যাচ, শিকার করেছেন ২৮টি উইকেট। এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট।
সম্প্রতি ভারতের ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ পারফরম্যান্স করেছেন ২০ বছর বয়সী এই তুর্কি। অন্যদিকে যেহেতু ভারত অনেক বছর ধরে বামহাতি ফাস্ট বোলার নেই, তাই এই টুর্নামেন্টে আহমেদের ভাল সুযোগ রয়েছে।
