পাকিস্তান নয়, এশিয়া কাপ জিতবে ভারত: তানভীর

ঠিক এক সপ্তাহ পরেই এমিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু। কিন্তু বল মাঠে গড়ানোর আগে থেকেই এশিয়া কাপে কোন দল কেমন করবে তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে চুল ছেড়া বিশ্লেষণ। এক্ষেত্রে পিছিয়ে নেই ক্রিকটাররাও।

নতুন-পুরানের মিশেলে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করছে পাকিস্তান। বিশেষ করে গেল চ্যামিম্পয়ন্স ট্রফিতে ভারতকে হারানার পর পাকিস্তানের প্রতি সমর্থকদের আত্মবিশ্বস তুলনামূলক বেশি। তাই অনেকে পাকিস্তানকে শিরোপার দাবিদার ভাবছেন। তবে হংকং অলরাউন্ডার তানভির আফজালের কণ্ঠে ভিন্ন সুর। তার মতে, পাকিস্তান নয়, এশিয়া কাপ জিতবে ভারত।

দুই দলের সবশেষ দেখায় জেতে পাকিস্তান। গেল গ্রীষ্মে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হারায় দলটি। এরপর তিনজাতি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শিরোপা জেতে সরফরাজ বাহিনী। নিজেদের সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৫-০ ব্যাবধানে বিধ্বস্ত করেন তারা। এছাড়া এশিয়া কাপ বল চলে সরফরাজদের ঘরের মাঠে। কারণ নিজেদের দেশে বিদেশীরা না আসায় দুইবকে নিজেদের ঘরের মাঠে পরিনত করেছেন। তাই এক্ষেত্রেও এগিয়ে পাকিস্তান। অন্যদিকে ভারত দলে নেই তাদের কাপ্তান বিরাট কোহলি।

সবকিছু আমলে নিয়ে পাকিস্তানকে ফেভারিট মানছেন ক্রিকেটবোদ্ধারাও। তবে তানভিরের ফেভারিট ভারতই। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান উভয়ই শক্তিশালী দল। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন দুদলের জন্যই উপযুক্ত। তবে সরফরাজরা নয়, আমার ফেভারিট রোহিতের নেতৃত্বাধীন দল। ভারতীয়দের মানসম্মত ব্যাটিং-বোলিং ইউনিট আছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি। তবে কোন দিন কী হবে-তা আপনি জানেন না।’