পাকিস্তানের সাথে জিতেই পয়েন্টের খাতা খুলবো : আফগান অধিনায়ক

এই বিশ্বকাপে একদমেই ব্যার্থ দল আফগানিস্তান। নিজেদের প্রমান করতে ব্যার্থ হয়েছে দলটি। এক ম্যাচেও জিততে পারেনি তারা। তাইতো তাদের পয়েন্টের খাতা শূণ্য।

বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের। ৭ ম্যাচের সবকটিতে হার মানা আফগানরা পয়েন্ট টেবিলের তলানিতে আছে।

তবে পাকিস্তান এখনও টিকে আছে। সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচে জিততেই হবে তাদের।

এই ব্যাপারে আফগান অধিনায়ক বলেন ,’ আসলে কি এই টুর্ণামেন্টে আমরা নামের পাশে সুবিচার করতে পারিনি। তবে পাকিস্তানের সাথে জিতেই আমরা পয়েন্টের খাতা খুলতে চাই।’

এই ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্য পাকিস্তানই এগিয়ে। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকা নিশ্চিত করেছে তারা। সেই ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বাবর আজম।

আফগানদের বিপক্ষেও বাবরের ব্যাটের দিকে চেয়ে থাকবে পাকিস্তান। এ ছাড়া বল হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে ২৮ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

এই ম্যাচেও নিজের সামর্থ্যের জানান দিতে চাইবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় পাকিস্তান। তাই শনিবার অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা আছে তাদের।