পাকিস্তানের বিপক্ষে কিউইদের পূর্ণাঙ্গ সিরিজের স্কোয়াড ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের (পূর্ণাঙ্গ) লক্ষ্যে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বুধবার (২৫ জুলাই) ঘোষিত স্কোয়াডটির অধিনায়কের দায়িত্ব দেয়া হয় কেন উইলিয়ামসনকে।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড দলে দেখা যাবে নতুন উদীয়মান স্পিনার এজাজ প্যাটেলকে। দেশটির ঘরোয়া ক্রিকেটে জুতসই পারফর্মের সুবাদে স্কোয়াডে জায়গা পাচ্ছেন তিনি। এছাড়াও মিচেল সান্টর্নারের ইনজুরিতে অভিষেক হতে পারে তার। এছাড়াও বিজে ওয়াটলিংয়ের ব্যাক আফ উইকেটরক্ষক হিসেবে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে টম ব্লুডেলকে।

এদিকে অভিষেকের অপেক্ষমান এজাজ প্যাটেলকে নিয়ে নিউজিল্যান্ডের সিলেক্টর গিভেন লারসেন বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে জোড়া দুই সিজনে অসাধারণ সময় কাটানোয় সে স্কোয়াডে সুযোগ পেয়েছে।’

একনজরে দেখে নিন তিন ফরম্যাটের স্কোয়াড

টেস্ট স্কোয়াড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এস্টেল, টম ব্ল্যাণ্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলাস, এজাজ প্যাটেল, জেট রাভাল, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, নীল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

ওয়ানডে স্কোয়াড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলাস, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং।

টি-২০ স্কোয়াড:

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, রেনস, টিম সেফর্ট, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া পূর্ণাঙ্গ সিরিজটিতে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। অক্টোবরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে সিরিজটি।