বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ বনাম পাকিস্তান। কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে।
কাঁধের চোটের পর বোলিং বাদ রেখেছিলেন। এ দিনই আবার বোলিংয়ে ফিরলেন মাহমুদউল্লাহ। প্রথম দিনের বোলিং আশা দেখাচ্ছে তাকে ও বাংলাদেশ দলকে। এই অলরাউন্ডের বিশ্বাস, বোলিং করতে পারবেন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেই।
এদিন অনুশীলনে মাহমুদউল্লাহ মাঠের এক পাশে বল হাতে নিয়ে হাত ঘোরান। সাথে ছিলেন স্পিন কোচ সুনীল যোশী। কাছ থেকেই তীক্ষ্ণ নজর রাখছিলেন ফিজিও তিহান চন্দ্রমোহন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ সরফরাজ আহমেদ-(অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিস সোহেল, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন।
