পাইলটের আসনে শেখ হাসিনা

ঠিক তিন মাস আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ছিল বুধবার। বিমানের দ্বিতীয় ড্রিমলাইনার হংসবলাকায়ও তার পা পড়লো বুধবার।

৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এ আয়োজনের ফ্রেমবন্দি জমকালো মুহূর্তগুলো। আগামী ১০ ডিসেম্বর ‘হংসবলাকা’র বাণিজ্যিক যাত্রা শুরু হবে। তার আগে আমেরিকার বোয়িংয়ের তৈরি এই আকাশযান ঘুরে দেখলেন বঙ্গবন্ধু কন্যা। এসব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী সাধন অধিকারী।

* প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হংসবলাকা’ ঘুরে দেখবেন বলে বিমানবন্দর এলাকার ভিআইপি টার্মিনালে ছিল এমন সাজসজ্জা।

* প্রধানমন্ত্রীর জন্য হংসবলাকার সিঁড়িতে বসানো হয় লালগালিচা। * ‘হংসবলাকায়’য় উঠছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

* হংসবলাকার কেবিনে ঢুকেছেন শেখ হাসিনা। * ‘হংসবলাকা’র ইকোনমি ক্লাসের আসনে বঙ্গবন্ধু কন্যা। * প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়ে হাস্যোজ্জ্বল কেবিন ক্রু সদস্যরা।

* প্রধানমন্ত্রীকে হংসবলাকা সম্পর্কে বিভিন্ন তথ্য জানাচ্ছেন বিমানের পরিচালনা পর্ষদের সদস্যরা। * ড্রিমলাইনার বিমানটির ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট দেখছেন প্রধানমন্ত্রী।

* ‘হংসবলাকা’র সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

* ড্রিমলাইনার ‘হংসবলাকা’ পরিদর্শন শেষে চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

* ‘হংসবলাকা’ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী, তাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অ্যাটেনড্যান্টদের মধ্যে ছিল আনন্দ।

* প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘হংসবলাকা’ পরিদর্শনকে স্মরণীয় করে রাখতে নিজেদের ফ্রেমে বন্দি করেন বিমানের পরিচালনা পর্ষদের সদস্য, পাইলট ও কেবিন ক্রু সদস্যরা।