পশ্চিমবঙ্গে মন্ত্রীর ওপর হা’ম’লা, বাংলাদেশি আ’টক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিমতিতা রেলস্টেশনে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে টার্গেট করে চালানো বো’’মা হা’ম’লায় জ’ড়ি’ত স’ন্দে’হে শেখ নাসিম নামে এক বাংলাদেশিকে আ’ট’ক করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে আ’টক করা হয়। খবর পিটিআই।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনের হা’ম’লায় মা’রা’ত্ম’ক আ’হ’ত হন পশ্চিমবঙ্গের মন্ত্রী জাকির হোসেন। তার বাম পা এবং হাতের আঙুল ক্ষ’তি’গ্র’স্ত হয়েছে।

সিআইডি সূত্র বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে, শেখ নাসিম কয়েক মাস ধরে রেল স্টেশনের বাইরে হকারি করত। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বি’স্ফো’র’ণের আগে তাকে কয়েকদিন স্টেশনে ঘু’রতে দেখা গেছে। তা থেকে সিআইডি’র ধারণা, শেখ নাসিম হা’ম’লার সঙ্গে জ’ড়ি’ত। কিন্তু, তিনি মূল অ’ভিযু’ক্ত না কি সাহায্যকারী তা খতিয়ে দেখা হচ্ছে।

বি’স্ফো’র’ণের সঙ্গে স’’ন্ত্রা’সবাদী সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এনআইএ এর আগে বলেছে, পশ্চিমবঙ্গ এবং আসামে আন্তর্জাতিক জ’’ঙ্গি নেটওয়ার্ক আল কায়েদা বিস্তার লাভ করেছে জেএমবি’র হাত ধরে।

তবে, ওই বি’স্ফো’র’ণের পর প্রশ্ন উঠেছিল, এটা তৃণমূলের অ’ভ্যন্তরীণ কো’ন্দল কি না?

রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অ’ভি’যোগ, জাকির হোসেন অনেক তৃণমূল নেতার রুটি-রুজিতে হাত দিয়ে দিয়েছিলেন। গরু পা’চা’র নিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে ঝা’মে’লা চলছিল। সর্ষের মধ্যেই ভূ’ত আছে।