নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডেতে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নেপিয়ারে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৭ টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে চ্যানেল নাইন।
শুরুতেই ব্যাট করতে নেমে তামিম এবং লিটন দাসের আউটে বিপদে পরে যায় বাংলাদেশ । পরবর্তীতে সৌম্য ঝড় তোলার পর বেশীক্ষণ টিকে থাকতে পারেন নি। ৩০ রান করে সৌম্য এবং ৫ করে আউট হন মুশফিক, মাহমুদুল্লাহ ও সাব্বির ১৩ রান করে আউট হন। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১৬/৬ (২৫.৪ ওভার)। মাঠে আছেন মিথুন (২৫) এবং মিরাজ (১৩) ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম , মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ , সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশ:
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম , জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সানটনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট
