পরীকে দেখতে আদালতে নানা শামসুল হক

মা’দক মামলায় চার দিন রিমাণ্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এই মুহূর্তে তিনি রয়েছেন আদালতের হাজতখানায়। সেখানকার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে তোলার পর পরীমনিকে দেখতে সেখানে গেছেন তার নানা শামসুল হক গাজী। আটকের দিন লাইভে বার বার যে মহিলাকে খালা বলে ডাকছিলেন পরীমনি, তার সঙ্গে আদালতে গিয়েছেন নায়িকার নানা। ছোটবেলায় মা হারানোর পর এই নানার কাছেই মানুষ হয়েছেন অভিনেত্রী।

নানা শামসুল হক গাজী পরীমনির সঙ্গে বনানীর ফ্ল্যাটেই থাকেন। তিনি অসুস্থ। গত বুধবার পরীমনিকে যখন র্যা ব আটক করে নিয়ে যাচ্ছিল, নানা শামসুল হক গাজী পাঁচ তলা থেকে নিচের দিকে তাকিয়ে অবাক নয়নে দেখছিলেন সেই দৃশ্য। কিন্তু নাতনির বিপদের সময়ে কিছুই করতে পারেননি।

এদিকে, চার দিনের রিমাণ্ড শেষে পরীমনির সঙ্গে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও মঙ্গলবার আদালতে হাজির করেছে সিআইডি পুলিশ। তাদের আবার রিমাণ্ড চাওয়া হবে বলে বিভিন্ন টিভি চ্যানেলের ব্রেকিং নিউজে দেখানো হচ্ছে।

গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যা ব। সেখান উদ্ধার করা হয় বিপুল ম’দ ও মা’দক। আটক করা হয় পরীমনি ও তার সহযোগী দীপুকে। তাদের নেওয়া হয় র্যা ব সদরদপ্তরে। এরপর র্যা ব বাদী হয়ে পরীমনিদের বিরুদ্ধে মা’দক আইনে মামলা করে বনানী থানায়। সেই মামলায়ই এখন আদালতে পরী ও দীপু।