পরিচয় মিলল রাজধানীর ঘাতক সেই বাস কোম্পানির মালিকের, জানলে অবাক হবেন!

দিন দিন নিত্যদিনের যাত্রা পথের সঙ্গী বাসের নৈরাজ্য বেড়েই চলেছে। এখন প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গান যাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে পাবলিক বাসে। যেন যাত্রীদের পাবলিক বাসে চড়াই এখন অনিরাপদ। তার চেয়েও ভয়াবহ ব্যাপার এখন রাস্তার পাশে থাকলেই যেন বিপদ হাতে নিয়ে ঘুরতে হয়।

জাবালে নূর পরিবহনের উদ্যোক্তা অরাজনৈতিক হলেও এর পরিচালক হিসেবে রয়েছেন মিরপুর যুবলীগের এক নেতা। আরও আছেন মাহমুদ হোসেন নামের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এক আত্মীয়।

জানা গেছে, জাবালে নুর কোম্পানির চেয়রম্যান মো. জাকির। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ব্যস্ত পাওয়া যায়।
আর যে বাস শিক্ষার্থীদের চাপা দেয় সেই বাসের মালিক শাহাদাত। তিনিও ওই কোম্পানির ডিরেক্টর।

আরও জানা গেছে, নূর-এ মক্কা নামে বাসের সঙ্গে পাল্লা দেওয়ার সময় জাবালে নূর বাস শিক্ষার্থীদের চাপা দেয়। নূর-এ মক্কা কোম্পানির ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম মোবাইলে বলেন, ঘটনার সময় আমি মতিঝিলে ছিলাম। সেখানেই মোবাইলে আমি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। আমার ২০ টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে শুনেছি। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি।

এদিকে রোববার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি পেতেই হবে। যে যতটুকু অপরাধ করবে, সে সেভাবে শাস্তি পাবে। শাস্তির বিষয়ে মতবিরোধিতার কোনো সুযোগ নেই।’

প্রসঙ্গত, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের বাঁ পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের বাসের চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। তারা হলেন- দিয়া আক্তার মিম ও আবদুল করিম।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, নূরে মক্কা (ঢাকা মেট্রো ব -৭৬৫৭) এবং জাবালে নূর (ঢাকা মেট্রো ব-৯২৯৭) বাস অনিয়ন্ত্রিত গতিতে রেষারেষি করে শিক্ষার্থীদের চাপা দেয়।