পরপর ২ উইকেটে দিশেহারা নিউজিল্যান্ড দেখুন সর্বশেষ স্কোর

বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। খেলাটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।জবাবে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৪৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে নিউজিল্যান্ড। তবে বলে করতে এসে প্রথম বলেই ভয়ঙ্কর গাপটিলকে ফেরান সাকিব। তামিমের হাতে ধরা পড়ে ১৪ বলে ৩ চার ও ১ ছয়ে ২৫ রান করে ফিরেন গাপটিল।

এই রির্পোট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪২.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৮ রান।

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন সাকিব। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে সাইফউদ্দিনের ব্যাট থেকে। এছাড়াও মিথুন ২৬, সৌম্য ২৫, তামিম ২৪, মাহমুদউল্লাহ ২০, মুশফিক ১৯, মোসাদ্দেক ১১ রান করে ফিরেন। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে হেনরি ৪টি, বোল্ট ২টি, ফার্গুসন, স্যান্টনার ও গ্র্যান্ডহোম ১টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।