পঞ্চপান্ডবের একমাত্র পুত্র মেহেদি মিরাজ!

ম্যাশের রংপুর রাইর্ডাস চেকড বাই মিরাজ।, সাকিবের ঢাকা চেকড বাই মিরাজ।, ইমরুল কায়সের কুমিল্লা চেকড বাই মিরাজ।, মুশির চিটাগাং চেকড বাই মিরাজ।, রিয়াদের খুলনা চেকড বাই মিরাজ।

অধিনায়ক হিসাবে ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশ দলকে তৃতীয় অবস্থানেও নিয়ে গিয়েছিলেন এবং নিজে হয়েছিলেন সিরিজ সেরা। কিন্তু বিপিএলে তরুণ মিরাজে আস্থা রেখেছিলেন রাজশাহী কিংসের টিম ম্যানেজমেন্ট। ১০ ম্যাচে ৫ জয় নিয়ে মিরাজ আস্থার প্রমাণ দিয়েছেন এবং লড়ছেন সুপার ফোরে যাবার জন্য।

মিরাজের দলে নেই খুব নামী বিদেশী খেলোয়ার, নেই প্রেশারে খেলবার মত বাংলাদেশী সিনিয়র ব্যাটসম্যান। তরুণ বাংলাদেশীদের মধ্যে ফিজ ছাড়া আর কেউই সেভাবে পারফর্ম করতে পারেনি।

কিন্তু আমাদের মিরাজ অপ্রতিরোধ্য, অধিনায়ক হিসাবে দলে তাঁর ভূমিকা দলের সকল খেলোয়ারকে উজ্জীবিত করেছে। টিম কম্বিনেশন, দ্রুত সিদ্ধান্ত, মিরাজের বডি ল্যাংগুয়েজ, দুরদর্শী ভাবনা, অধিনায়ক হিসাবে দলের প্রতি নিবেদন অবাক করেছে সকলকে।

এই যে আজকের (গতকাল) ম্যাচের কথাই ধরুন, রাজশাহী আজ রান করেছে মাত্র ১৪১ কিন্তু রংপুরে রয়েছে ফর্মের তুঙ্গে থাকা সেরা ব্যাটসম্যানেরা। কিন্তু বল হাতে মিরাজ শুরুতেই এগিয়ে এল, ক্রিজে গেইল এবং হেলস। আর মিরাজ গেইলকে আউটও করে দিল, ৩ ওভার বল করে ১৩ রানে ১ উইকেট।

১০ ম্যাচে এক ফিফটিতে রান করেছেন ১২৩ এবং বল হাতে নিয়েছে ১০ উইকেট, ইকোনমি রেট মাত্র ৭.১৮। মিরাজের অধিনায়কত্বে হয়ত এখনো কিছু ভুল রয়েছে কিন্তু পঞ্চপান্ডবের পিচ্ছি মিরাজ খেলার মাঠে নিজের সম্পূর্ণটা দিয়ে লড়েছেন। অধিনায়কের দায়িত্বে আমাদের মিরাজ ১০০ তে ১২০।

আমাদের ছোট মিরাজ কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। সৌম্যকে দলে রাখবার কথাতে আমাদের মিরাজ বলেছে,

“দাদা, আপনি শূন্য করেন কিন্তু সমস্যা নেই। আপনি শুধু আপনার স্বাভাবিক খেলাটা খেলবেন, আমি টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো।”

মিরাজের এই বক্তব্যগুলিতে অধিনায়ক হিসাবে মিরাজের পরিপক্বতার ছাপ স্পষ্ট ফুটে উঠে।

অধিনায়ক হিসাবে এবার হয়ত বিপিএলের শিরোপা ছুঁয়ে দেখা হবে না আমাদের মিরাজের, হয়ত হবে না যাওয়া সুপার ফোরে। কিন্তু অধিনায়ক হিসাবে মিরাজের প্রাপ্তি অনেক, একসময় এই অভিজ্ঞতাই হয়ত জাতীয় দলে অধিনায়ক হতে সাহস জোগাবে পঞ্চপান্ডবের তরুণ মিরাজকে।

শুভকামনা, পঞ্চপান্ডবের পিচ্চি মিরাজের জন্য। আমাদের ভবিষ্যৎ পঞ্চপান্ডবের কান্ডারির জন্য অফুরান ভালবাসা। ছবিতে মিরাজের হাসিমুখ, এই হাসিমুখটা সবসময় চওড়া থাকুক এই কামনাতে…..

[এই লেখাটি ফেসবুক থেকে সংগ্রহিত, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত]

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে