পঞ্চগড় ইউপি নির্বাচন: যে ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের কার্যক্রম স্থগীত হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: সামসুজ্জোহার মৃত্যুর পর তার পরিবারের একটি আবেদন ও মৃত্যু সনদ দাখিলের প্রেক্ষিতে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগীত করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার ও বোদা উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান রোববার (৫ ডিসেম্বর) বিকেলে গণবিজ্ঞপ্তি জারি করে এই স্থগীতের ঘোষনা দেয়। তবে সাধারন সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে। দেশের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী ওই ইউনিয়নে আগামি ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চেয়ারম্যান প্রার্থী মো. সামসুজ্জোহা গত ৩ ডিসেম্বর বিকেলে মারা যায়। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মু্িক্তযোদ্ধা। গতকাল দুপুরে রাষ্ট্রীয় সম্মাননার পর তার দাফন সম্পন্ন হয়েছে। এবারও তিনি চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিলেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় গত ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেন। ৬ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন । যাচাই বাছাইয়ের পর আগামি মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের মধ্যে ।

রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল ইমরান জানান মনোনয়ন দাখিল করা একজন প্রার্থীর মৃত্যুর পর তার পরিবার একটি মৃত্যু সনদ আমার কাছে দাখিল করেন। নির্বাচন বিধি অনুযায়ী কোন প্রার্থীর মৃত্যু হলে ওই পদে নির্বাচনের কার্য্যক্রম স্থগীত করা, গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত কর। আমি বিধি অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশ করে চেয়ারম্যান পদে নির্বাচনের কার্য্যক্রম স্থগীত করেছি। চেয়ারম্যান বাদ দিয়ে বাকি পদের নির্বাচনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে আগামিতে নির্বাচন কমিশন এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন তা পুরোপুরি কার্যকর হবে।