২০১৯ মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি )৩.৬১ পেয়ে পাশ করেছিলেন খুদে অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি।
দীঘি রাজধানীর স্ট্যামফোর্ড স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন- এ খবর পুরনো।
তবে নতুন খবর হলো দীঘি কলেজে ভর্তি হতে যাচ্ছেন। নিজের বেছে নেওয়া পছন্দের স্ট্যামফোর্ড কলেজেই ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।
দীঘি সোমবার দুপুরে বলেন, ‘আমি সিদ্ধেশ্বরী কলেজ পেয়েছি। এটা বেশ ভালো কলেজ। এখানে ভর্তি হবো কি না নিশ্চিত নয়। কারণ অভিনয় নিয়েও আমাকে ভাবতে হবে। নিয়মিত ক্লাস না করলে সমস্যা হবে কি না এটা নিয়ে কথা বলতে হবে। তবে সবচেয়ে ভালো হতো মিরপুরের দিকে যদি কোনো কলেজ পেতাম।’
দীঘির বাবা সুব্রত বড়ুয়া বলেন, ‘আসলে দীঘিতো ওখানেই স্কুলে পড়েছে আর ও তো ইংরেজি ভার্সনে পড়েছে। ভার্সনের জন্য অন্য কোনো কলেজে যাওয়ার চিন্তা বাদ দিয়ে স্ট্যামফোর্ডকেই প্রাধান্য দিয়েছিলাম। সেটাই পেয়েছি। দীঘিকে এই কলেজেই ভর্তি করাবো।’
