নয়ন বন্ডের বাড়িতে বসেই স্বামী রিফাতকে হ’ত্যার পরিকল্পনা করেন মিন্নি- এমনটাই দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
বুধবার গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে মিন্নি পরিকল্পিতভাবে রিফাতকে হ’ত্যার পরিকল্পনা করেন।
পু’লিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার আগের দিন মিন্নি নয়ন বন্ডের বাড়িতে যায়। সেখানে বসেই স্বামীকে হ’ত্যার পরিকল্পনা করেন।
এই মামলার ৬ নম্বর আ’সামি টিকটক হৃদয় আ’দালতে দেওয়া জবানবন্দিতে আয়েশা সিদ্দিকা মিন্নির সংশ্লিষ্টতার কথা জানা যায় বলেও জানান মো. হুমায়ুন কবির।
দ্বিতীয় ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, মিন্নি রিফাতকে রক্ষার যে চেষ্টা করে সেখানে সে নয়নকে জাপটে ধরলেও তাকে (মিন্নি) কোনো আঘাত করেনি। এটা ছিল লোক দেখানো।
ঘটনার আগের দিন এবং ঘটনার পূর্বে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির মুঠোফোনের আলাপ-আলোচনা থেকে এই হ’ত্যাকা’ণ্ডে মিন্নির জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। সূত্রঃ বাংলাদেশ জার্নাল
