নয়ন নয় কিলিং মিশনের মূল ভূমিকায় ছিল রিফাত ফরাজি

রিফাতকে হ*** করার জন্য ঘটনার দিন সকাল থেকেই কলেজের সামনে চলছিল নানা পরিকল্পনা।

নয়ন বন্ডের ‘০০৭’ গ্রুপের সদস্যরা সেদিন পরিকল্পনা অনুযায়ী অপেক্ষা করছিলেন তারা।

তবে কিলিং মিশনে নয়ন নয় ছিলেন রিফাত ফরাজী। তিনি ঘটনার দিন ৬/৭ জনকে নিয়ে কলেজের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকেন।

কিছুক্ষন পর আরও ২/৩ জনকে কলেজে পাথান তিনি। ১০ টা ৯ মিনিটে ঐ ২ থেকে ৩ জনসহ আরো কয়েকজনকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তার উল্টো পাশে অবস্থান নেয়। এক মিনিট পরে ঘা*** রিফাত ফরাজি গেটের কাছে এসে আরো দুটি ছেলেকে কিছু নির্দেশনা দিয়ে উল্টো দিকে পাঠায়।

কলেজ থেকে ১০ টা ১২ মিনিটে রিফাত ফরাজী বেড়িয়ে রিফাত শরীফকে জোর করে গারিতে উঠানোর চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়ে কলেজ গেটে এসে বন্ড বাহিনীর সহায়তায় জোর করে নয়ন বন্ডের কাছে নিয়ে যায়।

এবং সেখানে সবাই তাকে কিল ঘুষি মারতে থাকলেও রিফাত ফরাজি ও একজন দৌড়ে গিয়ে তিনটি রামদা নিয়ে আসে। রিফাতের দুই হাতের দুটি দায়ের একটি নয়নকে দেয় ও আরেকটি দিয়ে নিজেই কোপাতে শুরু করে।