আ ন ম আহমাদুল বাশারকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আহমাদুল বাশারকে তার এপিএস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী যতদিন চাইবেন ততদিন বাশার এই দায়িত্ব পালন করবেন।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা বাশার। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
