নেইমার ও রবার্তো ফিরমিনোর গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। শনিবার ভোরে এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় তারা। এই ম্যাচের আগেই স্থায়ী অধিনায়কত্ব পান ব্রাজিল তারকা নেইমার। নতুনভাবে এই দায়িত্ব নিয়ে মাঠে নেমেই দারুণ সূচনা হলো তার।
অবশ্য ম্যাচে গোলের সূচনা করেছেন ফিরমিনো। ১১ মিনিটে দুর্দান্ত এক ভলিতে ব্রাজিলকে ১-০ সগোলে এগিয়ে দেন। আর প্রথমার্ধের খেলার দুই মিনিট বাকি থাকতে অপর গোলটি করেন নেইমার।
যুক্তরাষ্ট্রে এই ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারা সেই অর্থে কোনও ভালো সুযোগ তৈরি করতে পারেনি।
