নেইমারের বদলে পুলিসিক

স্প্যানিশ মিডিয়া ডন ব্যালনের নতুন তথ্য, নেইমারের যোগদানের বিষিয়টি নিষ্পত্তির পর এবার ডর্টমুন্ড স্টার ক্রিস্টিয়ান পুলিসিককে টানতে মরিয়া রিয়াল মাদ্রিদ। এর জন্য ক্লাবটির সভাপতি পেরেজ ৭০ মিলিয়ন ইউরো পর্যন্ত অফার করেছে তাকে।

যদিও এর আগে বেলজিয়ামের হ্যাজার্ডের ব্যাপারেও কথা হয় রিয়াল মাদ্রিদের। কিন্তু তাকে পেতে হলে ২০০ মিলিয়ন পর্যন্ত খরচ করতে হতো চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবটিকে। তাই বোধ হয় বেশি দূর এগুনোর সাহস পায়নি প্রেসিডেন্ট পেরেজ।

আসলে রিয়াল চাচ্ছে, চলতি মৌসুমে আপাতত কম ট্রান্সফার ফিতে একজনকে ভিড়িয়ে রোনালদোর ঘাটতিটা পূরণ করতে। এজন্য তাদের চাওয়ার তালিকার শর্টলিস্টে রয়েছে পুলিসিকের নাম।

প্রসঙ্গত, রোনালদোর জুভেন্টাসে যোগদানের পর ঘাটতি পূরণে বেশ মরিয়া হয়ে উঠে রিয়াল। তাবে তাদের টার্গেট অল্পতেই সমস্যা সমাধান করা।