সম্প্রতি স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন উঠে, রেকর্ড ৩১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রকে কিনতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। কিন্তু এমন গুঞ্জননির্ভর সংবাদকে সরাসরি বুড়ো আঙ্গুল দেখাল হাই-ভোল্টেজ ক্লাবটি। অফিসিয়ালি জানিয়ে দিল, প্যারিস সেন্ট জার্মেই তারকা নেইমারকে কেনার কোনো পরিকল্পনাই নেই তাদের।
রিয়ালের পক্ষ থেকে নেইমারকে নিয়ে জানানো হয়েছে, তাকে ঘিরে কোনো পরিকল্পনা নেই রিয়ালের। প্রকাশিত বিবৃতিতে রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বারবার পিএসজির তারকা নেইমারের সঙ্গে আমাদের ক্লাবের সংযোগের নানান রিপোর্টের প্রেক্ষিতে, রিয়াল মাদ্রিদ পরিস্কার করতে চায় যে, তার জন্য ক্লাবের পক্ষ থেকে কোনো অফার তৈরির কোনো পরিকল্পনা নেই।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দুই ক্লাবের মধ্যে দারুণ সুসম্পর্ক বজায় আছে, তাছাড়া যদি পিএসজির কোন খেলোয়াড়ের উপস্থিতি প্রত্যাশা করতো রিয়াল, তাহলে প্রথমেই তা নিয়ে অগ্রসর হতো।’
