নুসরাতে মুগ্ধ শাকিব

নুসরাতে মুগ্ধ শাকিব- এসভিএফের অফিসিয়াল পেইজে মঙ্গলবার মুক্তি পেয়েছে দুই বাংলার মেগাস্টার শাকিব খান ও টলিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা অভিনীত ‘নাকাব’ ছবির প্রথম গান। ‌দেব সেনের সঙ্গীতায়োজনে ‘তোর হাঁটা চলা’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের গায়ক আরমান মালিক ও পশমিটা পোল। কোরিওগ্রাফিতে ছিলেন অরবিন্দ ঠাকুর।

জানা গেছে, ‘নাকাব’-এর গল্প আবর্তিত হয়েছে কিছুটা ভৌতিক ঘটনার প্রেক্ষাপটে। ছবিতে শাকিব খান এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যিনি মৃত মানুষদের সঙ্গে দেখা করতে পারেন। শুধু তাই নয় সরাসরি কথাও বলতে পারেন তাদের সঙ্গে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন শাকিব ভূতের সঙ্গে দেখা করতে যান, ভূত তারই অবয়ব ধারণ করে।

‘নাকাব’ ছবিতে শাকিব, নুসরাত জাহান ও সায়ন্তিকা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন টালিউডের খ্যাতিমান অভিনেতা রুদ্রনীল ঘোষ। আগামী কোরবানির ঈদে ‘নাকাব’ মুক্তি পাবে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম।