নুসরাতকে নিয়ে হবু স্বামীর টিকটক ভিডিও

অভিনেত্রী নুসরাত জাহান বিয়ে করতে চলেছেন। এ খবর এখন আর টলি ইন্ডাস্ট্রিতে অজানা নয়। পাত্র ব্যবসায়ী নিখিল জৈন।

বিয়ের আগে ‘টিকটক’ অ্যাপের মাধ্যমে একটি মজার ভিডিও শেয়ার করলেন এই জুটি। নুসরাতকে যেখানে নিখিল বলছেন, ‘দিল কা দরওয়াজা খোল দিয়া’।

প্রথমে নিখিলের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি নুসরাত । কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে কার্যত স্বীকার করে নেন এই সম্পর্ক। আর এখন এই ভিডিওটি প্রকাশ্যে আসায় এই সম্পর্ক নিয়ে নায়িকার অনুরাগীদের আর কোনও প্রশ্ন নেই।

নিখিল শাড়ি ব্যবসায়ী। তাঁর শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন নুসরত। কাজের সূত্রেই তাঁদের সম্পর্ক গাঢ় হয় বলে খবর।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ইস্তানবুলে অনুষ্ঠান করে বিয়ে করবেন নুসরত-নিখিল। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা। এখন ডেস্টিনেশন ওয়েডিং অত্যন্ত ট্রেন্ডিং। সেই পথই নাকি বেছে নিতে চলেছেন নুসরতও। তবে বিয়ে করে কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্যও রিসেপশনের ব্যবস্থা করতে পারেন নায়িকা।