অভিনেত্রী আনুষ্কা শর্মা বলেছেন, নিরামিষাশী হওয়াটা তার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলির মধ্যে একটি। গত সাড়ে তিন বছর ধরে নিরামিষাশী তিনি।
পশুদের অধিকার রক্ষা নিয়ে কাজ করে এমন একটি সংস্থার অভিযানে যুক্ত আনুষ্কা। এই অভিযানের প্রচারে তিনি বলেছেন, ‘আমি আনুষ্কা শর্মা এবং আমি নিরামিষাশী।’
তার বিবৃতিতে আনুষ্কা বলেছেন, নিরামিষাশী হওয়াটা তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। এখন আমি আরো বেশি চনমনে ও তরতাজা। সবচেয়ে বেশি খুশি এই ভেবে যে, আমার খাওয়ার জন্য কোনো প্রাণীকে পীড়া সহ্য করতে হয় না।
