নিজ উদ্যো’গে করো’নার টিকা নিলেন জেমস

কোনো সংগঠন, সংস্থা বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়, জেমস নিজ দায়িত্বে একজন নাগরিক হিসেবে এই টিকা নিতে গেছেন। টিকা নিয়ে তিনি ভালো অ’নুভব করছেন।

দেশীয় সংগীতাঙ্গনের অন্যতম সুপারস্টার জেমস করো’না ভ্যাকসিন নিয়েছেন। বুধবার দুপুর ১টায় শাহবাগের বঙ্গব’ন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি টিকা নেন।

নিজ তাগিদেই করো’না ভ্যাকসিন নিতে আগ্রহী হয়েছেন বলে জা’নান জেমসের সহকারী রবিন ঠাকুর।

নিউজবাংলাকে তিনি বলেন, কোনো সংগঠন, সংস্থা বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়, জেমস নিজ দায়িত্বে একজন নাগরিক হিসেবে এই টিকা নিতে গেছেন। টিকা নিয়ে তিনি ভালো অ’নুভব করছেন। সবাইকে টিকা নিতে অনুরো’ধ জা’নিয়েছেন জেমস।

সংগীতাঙ্গনের মানুষদের মধ্যে এর আগে আবিদা সুলতানা করো’নার টিকা নিয়েছেন।

এ ছাড়া স’ম্প্রতি দেশবরেণ্য অ’ভিনেত্রী সুবর্ণা মু’স্তাফা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার বিবি রাসেল নিয়েছেন করো’না ভ্যাকসিন।

যু’ক্তরাষ্ট্রে করো’নার টিকা নিয়েছেন দেশের জনপ্রিয় অ’ভিনেত্রী নওশীন।