নিউজিল্যান্ড সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি,দল থেকে বাদ পড়লেন যারা

আগামী মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আর কিউইদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর সেই দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। অফফর্ম, আচরণবিধি লঙ্ঘন করার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ছিলেন সাব্বির। কিন্তু শাস্তি কমিয়ে তাকে দলে রাখা হয়েছে। এছাড়াও এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।

বিপিএলের দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ১৪টি উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাঈম হাসান।

উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।